শ্রীমঙ্গলে ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি-শ্রীমঙ্গলে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং অফিসার মোঃ আন্নাছ মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট জিএম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করেন এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ইন্সুরেন্স কোম্পানীর ৭০ জন কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































